রংপুরে স্কুলশিক্ষকসহ পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার
রংপুরের কামালকাছনা মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে একে ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
রংপুরের কামালকাছনা মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে একে ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে স্ত্রী দাবি করে দুই ভাইয়ের মারামারির ঘটনা ঘটেছে; ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ দুই পক্ষকে শান্ত করে।
লালমনিরহাটের আদিতমারীতে মাদক ও জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার কলেজশিক্ষক আরিফুল ইসলাম (৩৪) ২১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে; পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের শিশু মুস্তারীন আদ্রিতার অস্বাভাবিক আচরণ ও ‘মিউ মিউ’ শব্দ করার ঘটনা ঘটেছে, বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন।
মাদারীপুরের কালকিনিতে পূর্ববিরোধের জেরে এক বৃদ্ধের পায়ের রগ কেটে দেওয়ার পর তার বাড়িতে বোমা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের নিউ কনক বাহার জুয়েলার্সে স্বর্ণালংকার গায়েবের ঘটনা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার রাতে নববধূকে ঘরে তোলার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বউভাতের প্রস্তুতির মধ্যেই এই ঘটনা ঘটে।
সুনামগঞ্জে সৎ মায়ের হাতে ৭ বছর বয়সী শিশুর খুনের ঘটনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আছিয়া বেগম তার অপরাধ স্বীকার করেছেন।
ওই ঘটনা ঘটেছে নওগাঁর ধামইরহাট উপজেলায়। নিহত নারীর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। বাবুল হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনায় লবণচরা থানার আশিবিঘা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুই তরুণের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একজনকে গুলি ও ছুরিকাঘাত করা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে আরেকজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার জেরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আজ বুধবার ভোরে একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত নয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পশ্চিমবঙ্গে গত দুই দিনের মধ্যে এটি দ্বিতীয় মর্মান্তিক হোটেল অগ্নিকাণ্ডের ঘটনা।