শিশু নির্যাতন–হত্যার বিচারে দৃষ্টান্ত তৈরি না হওয়ায় অপরাধ ঘটছে
শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে—বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভের মানববন্ধনে দাবি।
শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে—বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভের মানববন্ধনে দাবি।
শিশু যৌন নির্যাতন এক নীরব মহামারি যা সমাজের গভীর ক্ষত সৃষ্টি করছে। ইউনিসেফের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে প্রতি আটজন মেয়ে-নারীর একজন ১৮ বছরের আগে এর শিকার হয়। এই প্রবন্ধে সমস্যার মাত্রা, প্রভাব এবং প্রতিরোধের পথ নিয়ে আলোচনা করা হয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করবেন না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়বেন। বিএসআরএফ-এর সংলাপে তিনি ভারতের প্রেক্ষাপট উল্লেখ করে এ অবস্থান জানান। আজ সোমবার সচিবালয়ে এ সংলাপ হয়েছে।
ফ্ল্যাট কিনতে টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় চট্টগ্রামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম নাজিম উদ্দিন। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোশতাক আহমেদ এ রায় দেন।
ইতালির প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা নিয়ে লিবিয়ার বন্দিশালায় নির্যাতন করে মাদারীপুরের জহিরুল আকনকে হত্যা করেছে দালাল চক্র। স্থানীয় দালাল জাকির মাতুব্বর নিজেই মৃত্যুর খবর জানিয়ে সমঝোতা প্রস্তাব দিয়েছে। স্বজনরা দালালদের শাস্তি ও মৃতদেহ ফেরতের দাবি জানিয়েছে।
নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিপিবি।
নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার
রাজবাড়ী সদর উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে এক নারী ও গ্রাম পুলিশ সদস্যকে রশি বেঁধে এবং গলায় জুতার মালা পরিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে; গ্রাম পুলিশ ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বাধা দিতে গিয়ে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ফরিদপুরের চরভদ্রাসনে সাত-আট জনের নির্যাতনের পর কীটনাশক খাইয়ে ইউসুফ আলী শেখ নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে ভিডিওতে তিনি নির্যাতনের বর্ণনা দিয়েছেন।
স্বপ্ন পূরণের আশায় স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে দেশ ছাড়েন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় তরুণ। প্রায় আট মাস ধরে তাঁরা লিবিয়ায় মানব পাচার চক্রের কাছে জিম্মি হয়ে আছেন।
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই সন্তানের সামনে স্ত্রীর হাত-পা বেঁধে ও চুল কেটে নির্যাতনের অভিযোগে নাজমুল শেখ (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।