লোহাগাড়ায় মাদ্রাসার বন্ধ কক্ষে ১৩ বস্তা সরকারি বীজ উদ্ধার, জামায়াত নেতাকে শোকজ
লোহাগাড়ায় জামেউল উলুম মাদ্রাসার একটি তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি প্রণোদনার ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভারপ্রাপ্ত সুপার ও জামায়াত নেতা শামসুল ইসলাম হেলালীকে শোকজ করা হয়েছে।