যমজ সন্তানের দুঃখজনক ঘটনা: একজনের মৃত্যু, অন্যজনের হাম সারেনি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হলেন যমজ সন্তানের মা-বাবা। এক সন্তান মৃত, অন্যজনের হাম সারেনি। রাইসা ও রুমাইসা নামের দুই যমজ সন্তান দুজনেই হামে আক্রান্ত ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের হলেন যমজ সন্তানের মা-বাবা। এক সন্তান মৃত, অন্যজনের হাম সারেনি। রাইসা ও রুমাইসা নামের দুই যমজ সন্তান দুজনেই হামে আক্রান্ত ছিল।
খুলনার তেরখাদায় যমজ শিশু মনি-মুক্তা হত্যা মামলায় মা কানিজ ফাতেমাকে (কনা) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত। পারিবারিক কলহ ও শিশুদের লালনপালন নিয়ে অতিষ্ঠ হয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করা হয়। বিচারক মো. মঞ্জুরুল ইমাম বুধবার এ রায় ঘোষণা করেন।
জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ আশিকুল ইসলামের মা আরিশা আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। ছেলের মৃত্যুর ঘটনা বর্ণনা করে তিনি চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। তাঁরা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নির্দেশে গুলি চালিয়েছিলেন বলে জানা গেছে।
লিভার জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে চেন্নাই এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে। সঙ্গে গেলেন মা ও ভাইরা, কিন্তু চিকিৎসার খরচ জোগাড়ের জন্য বাবা কায়সার হামিদ যাননি। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন।
দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের শিশুকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধ নুরুল ইসলামের বিরুদ্ধে শিশুর মা মামলা করেছেন। স্থানীয় নেতাদের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা করা হয়েছিল।
বিয়ের ১১ বছর পর আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া ফাইয়াজ হাসান তাজিম গত ২২ এপ্রিল হামে মারা যায়। চাঁদপুরের ফারজানা ইসলাম-হেলাল ভূঁইয়া দম্পতি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে লাখ লাখ টাকা খরচ করলেও ছেলে বাঁচাতে পারেননি। মা ফারজানা ফেসবুকে ছেলের স্মৃতি ও ক্ষোভ প্রকাশ করছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান (৬২) ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় বিয়ে করেন। এটি প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহ পর। নববধূ আমাতুর রহমান বিধবা এবং দুটি সন্তানের মা।
নামের শেষে মা–বাবা কেন ‘সাহেব’ শব্দ যুক্ত করেছেন, তা এখনো বুঝতে পারেননি ষাটোর্ধ্ব শাক বিক্রেতা হক সাহেব।
শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।
অনটনের সংসারে বেড়ে উঠেছিলেন রবিউল হোসেন (২৬)। মা-বাবা ও ভাইবোনের মুখে হাসি ফোটাতে তিন বছর আগে পাড়ি দেন সৌদি আরবে। তবে তাঁর এ স্বপ্ন পূরণ হয়নি। গত শুক্রবার সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। রবিউল হোসেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের মুহিব্বুল্লাহ খান বাড়ীর মোহাম্মদ সোলাইমানের বড় ছেলে।
একটা যুদ্ধ, যে যুদ্ধের বিজিত যোদ্ধা আমার বাবা। একটা যুদ্ধ, যে যুদ্ধের ক্ষতবিক্ষত ভাস্কর্য আমার মা। একটা যুদ্ধ, যে যুদ্ধ আমার জন্মদাতা। যুদ্ধে নপুংসক হওয়া ওই অন্ধকারবন্দী মানুষটা এই যুদ্ধশিশুর বাবা।
মা যেমন সকল আপদ-বিপদ থেকে নিজের সন্তানকে অপার মৈত্রীবন্ধনে রক্ষা করেন, তথাগত বুদ্ধ আমাদের সকল জীবের প্রতি সেইরূপ মৈত্রীভাব পোষণ করার শিক্ষা দিয়েছেন।