ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হচ্ছিলেন এক মা-বাবা। বাবার কোলে এক সন্তান—মৃত, শরীর সম্পূর্ণ কাপড়ে মোড়ানো। মায়ের কোলে আরেক সন্তান—জীবিত হলেও অসুস্থ, হাম পুরোপুরি সারেনি।
তাঁদের অবস্থা দেখে জিজ্ঞাসা করায় তাঁরা জানান, তাঁদের যমজ সন্তান রাইসা ও রুমাইসা। দুজনেই হামে আক্রান্ত হয়েছিল। রাইসাকে বাঁচানো যায়নি।






