কাশিয়ানীতে স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রী বিষ পানে আত্মহত্যার চেষ্টা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কুলছাত্রী ও এক তরুণকে গাছে বেঁধে প্রকাশ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবি করেছে তার পরিবার।