রেকর্ড গতকাল হতে হতেও হয়নি। যুক্তরাষ্ট্র আশা জাগিয়েও করতে পারেন ২০০, নেদারল্যান্ডসের বিপক্ষে থামে ১৯৯ রানে। নেদারল্যান্ডস রানটা তাড়া করে জিতে গেলেও রেকর্ডটা হয়ে যেত।

এক টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ২০০ ছোঁয়ার সেই রেকর্ডটা অবশেষ হলো আজ। কলকাতার ইডেন গার্ডেনে ইতালির বিপক্ষে ২০২ রান করেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে যা ষষ্ঠ ২০০ ছাড়ানো ইনিংস। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপটা ভেঙে দিল ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপের রেকর্ড। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পাঁচবার ২০০ ছাড়িয়েছিল দলগুলো।

.

৫৫ ম্যাচের বিশ্বকাপ ২৯তম ম্যাচেই রেকর্ডটা ভেঙে গেল। এবার রেকর্ড কোন উচ্চতায় উঠবে কে জানে!

.রশিদের ৭০০: তাঁর প্রিয় শিকার ও আরও যত রেকর্ড.বাবর-শাহিনদের ‘সময় শেষ’ দেখছেন পাকিস্তানের সাবেকরা