এখন সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্রে। মূলত অবসরভোগীরা এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। তাঁরা যাতে মুনাফার টাকা বেশি পান, সে জন্য সরকার মুনাফার হার বেশি রেখেছে। পেনশনার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্ণ করলে ১১ দশমিক ৯৮ শতাংশ মুনাফা পাওয়া যায়। পাশাপাশি তিন মাস পরপর মুনাফার টাকা তোলা যায়। ২০০৪ সালে এই সঞ্চয়পত্রের স্কিম চালু করা হয়। দুই দশকের বেশি সময় ধরে এই সঞ্চয়পত্র বেশ জনপ্রিয়।
ডিএসইতে লেনদেনের ৯১ শতাংশই সাধারণ বিনিয়োগকারীদের
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:১৫ অপরাহ্ণ