ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। তিনি যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত না করার নির্দেশ দেন। তারেক রহমান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। এ বিজয়কে তিনি বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয় আখ্যা দিয়ে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন।
জবরদখল ও বলপ্রয়োগের রাজনীতি বর্জনের সিদ্ধান্ত ছাত্রদলের: শ্যামল মালুম
১৬ আগস্ট, ২০২৬ এ ৪:৫৯ অপরাহ্ণ