বিনোদন
সাদিয়ার বছরের সেরা ফটোশুট, আরশ–সুনেরাহ্র ‘শুধুই সহকর্মী সম্পর্ক’
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৩০
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী অপু বিশ্বাস, আরশ খান, সাদিয়া আয়মানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
নিজের আচরণ, কাজ ও ইতিবাচক মনোভাব দিয়ে চারপাশকে সুন্দর ও উজ্জ্বল করে তোলার বার্তা দিয়ে অপু বিশ্বাস ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘তুমি যেখানে যাবে, সেখানেই একটু আলো আর আনন্দ ছড়িয়ে দাও।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
বিয়ের সাজে সুনেরাহ্র সঙ্গে রাতে ছবি পোস্ট দিয়ে আরশ খান লিখলেন, ‘আলহামদুলিল্লাহ।’ দিনে সুনেরাহ্ বিনতে কামাল লিখেছেন, ‘সব ভালো জিনিস যেন তোমার কাছে পৌঁছে যায়।’ কয়েক মাস ধরে এই জুটি নিয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তাঁদের মতে, ‘এ সম্পর্ক শুধুই সহকর্মী হিসেবে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
নিয়মিত নানা সাজে শুট করেন অভিনেত্রী সাদিয়া আয়মান। এবার কালো পোশাকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা এ বছরের সেরা ফটোশুট।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
শীত যায় যায় অবস্থা। তবে এখনো গরম আসেনি। এমন আবহাওয়া দেখে গায়িকা ঐশী লিখেছেন, ‘ঠান্ডা কি আছে না গেছে?’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
ধানের শীষে ভোট দেবেন ওমর সানী, ভক্তের মন্তব্য ‘আপনার বউ নৌকার মনোনয়ন চেয়েছিল’
১০ ফেব্রুয়ারি ২০২৬
৫ / ৫
অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যতক্ষণ বেঁচে আছি, ততক্ষণই অস্থিরতা! তবু একটু সময় করে কখনো কিছুটা দম নিতে হয়।’
ছবি: ফেসবুক থেকে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন
থেকে আরও দেখুন
আরশ খান
সুনেরাহ বিনতে কামাল
অপু বিশ্বাস

হানিমুনে গিয়েও নির্যাতনের শিকার, স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গায়িকা
২০ জুন, ২০২৬ এ ৭:৩০ অপরাহ্ণ





