কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে চলমান নাশকতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন, সেটিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই জাতীয় ঐক্যের লক্ষ্য অর্জনে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর করা আমন্ত্রণে সাড়া দিয়েছে দলটি। সেই প্রেক্ষিতে আগামীকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে এনসিপির একটি প্রতিনিধিদল।

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ সাক্ষাতে এনসিপির আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।