জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের দুই মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পদত্যাগের কথা বলেছেন। শুক্রবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে এই দাবি উত্থাপন করেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, মন্ত্রীরা পদত্যাগ না করলে ডিসেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে।
সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন নাহিদ। বিশেষ করে নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি খাতের সংকট এবং আইনশৃঙ্খলার চরম অবনতির বিষয়গুলো তিনি সামনে আনেন। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রবণতা এবং ভারতপ্রীতির বিষয়েও সরকারের সমালোচনা করেন তিনি। একই সাথে তিনি তারেক রহমানকে ‘নতুন স্বৈরাচার’ আখ্যা দিয়েছেন।