ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিন দফায় দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে দেশটির শীর্ষ নির্বাহী পদের দায়িত্ব পালন করে আসছেন। তবে তাঁর এই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। অভিযোগ উঠেছে যে, নিজের এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির মামলা ও আইনি জটিলতা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী পদের সর্বোচ্চ অপব্যবহার করেছেন তিনি।

নেতানিয়াহু এবং তাঁর নেতৃত্বাধীন জোট সরকার ইসরায়েলের বিচারব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করার এক নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছিলেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ কেবল ইসরায়েলের জাতীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়ায়নি; বরং এই যুদ্ধ পরিস্থিতিকে তিনি অত্যন্ত কৌশলে ব্যবহার করেছেন। তাঁদের দাবি, বিচার প্রক্রিয়ার হাত থেকে বাঁচতে এবং নিজের রাজনৈতিক জীবনকে সুরক্ষিত রাখতে গাজা যুদ্ধকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন নেতানিয়াহু।