কর্মজীবনের ব্যস্ততা, নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক উত্থান-পতন কিংবা সম্পর্কের টানাপোড়েন—প্রতিটি রাশির জাতক ও জাতিকার জন্য আজকের দিনটি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে আসতে পারে। কারো ক্ষেত্রে বাণিজ্যিক উন্নতির প্রবল সম্ভাবনা থাকলেও, কারো জন্য অপেক্ষা করছে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি। অন্যদিকে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যেমন শুভসূচনার ইঙ্গিত রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বিশেষ বার্তা।
একনজরে দেখে নেওয়া যাক শুক্রবার (২০ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী লেখা থাকতে পারে:
মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
আপনার ছোট কোনো ইচ্ছা আজ পূরণ হতে পারে। আপনার সাহসিকতা দেখে অনেকেই অবাক হয়ে যাবেন। দাম্পত্যজীবন সুখের হবে। সঞ্চয়ের দিকে মনোযোগ থাকবে এবং সঞ্চয়ের পরিমাণও বেশ ভালো হবে। দীর্ঘদিনের কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। তবে পায়ে ব্যথার সমস্যা বাড়তে পারে।
বৃষ (২০ এপ্রিল–২০ মে)
দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। কোনো জটিল কাজও আপনি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। সন্তানদের কারণে প্রতিবেশীদের কাছে কথা শুনতে হতে পারে। অফিসে কাজের চাপ কিছুটা কম থাকলেও বসের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হতে পারে। কারো সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন, তবে খুব বেশি গোপন তথ্য প্রকাশ না করাই শ্রেয়।
মিথুন (২১ মে–২০ জুন)
বাড়িতে কোনো শুভ কাজের আয়োজন করতে গিয়ে খরচ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব পালন করতে হতে পারে। অফিসে বসের নির্দেশনার দিকে একটু বেশি খেয়াল রাখুন, কারণ ছোট কোনো ভুল বড় আকার নিতে পারে। বাড়িতে মনের কথা প্রকাশ করতে গিয়ে অপদস্থ হতে পারেন। সন্ধ্যার পর কোনো কারণে উত্তেজনা বাড়তে পারে, তাই বুঝে চলা প্রয়োজন।
কর্কট (২১ জুন–২২ জুলাই)
সন্ধ্যার পর কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তায় হঠাৎ পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভাই-বোনদের নিয়ে বাড়িতে বিশেষ কোনো আলোচনা হতে পারে। আর্থিক প্রয়োজনে টাকা ধার করতে হতে পারে। পারিবারিক দায়িত্ব এতটাই বৃদ্ধি পেতে পারে যে তা আপনাকে চিন্তায় ফেলতে পারে। চোখের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সিংহ (২৩ জুলাই–২২ আগস্ট)
অফিসে কোনো ভুলের কারণে আপনার বদনাম হতে পারে। তবে ব্যবসায়ীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে গাড়ি না কেনাই ভালো হবে। বাবার সম্পত্তি নিয়ে আলোচনা করতে যাবেন না। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের বিয়ের সম্ভাবনা আছে। খেলাধুলার প্রতি অতিরিক্ত মনোনিবেশের কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।
কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনায় অর্থ ব্যয় হতে পারে। পরিবারে নতুন কোনো সদস্য আসতে পারেন। সন্তানের কোনো বিষয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। আপনার ব্যবহারের কোনো জিনিস কেউ চেয়ে নিতে পারেন, যা আপনার জন্য অসুবিধার কারণ হতে পারে। সবুজ শাকসব্জি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। বন্ধুরা আপনাকে কিছুটা এড়িয়ে চলতে পারে।
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ব্যবসায় উদ্যোগী হলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অবসর সময়ে ধর্মগ্রন্থ পাঠ করলে মানসিক শান্তি পাবেন। সন্তানের চাপ আপনার বিরক্তির কারণ হতে পারে। তবে আপনার কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
অফিসে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় কিছু পণ্য ভালো মুনাফা এনে দিতে পারে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সফল হবেন। রাতের দিকে ছোটখাটো আর্থিক সমস্যা দেখা দিতে পারে। স্বামী-স্ত্রী একে অপরকে কাজে সহায়তা করবেন। কামারদের পেশায় উন্নতির সম্ভাবনা রয়েছে।
ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
আর্থিক বিনিয়োগকারী এমন কারো সঙ্গে সাক্ষাতের প্রবল সম্ভাবনা রয়েছে। স্বামী বা স্ত্রীর কোনো কাজ আপনার আনন্দের কারণ হবে। শরীরের প্রতি যত্ন নিন। ব্যবসা পরিবর্তনের চিন্তা আপনাকে আনন্দ দেবে। তবে ব্যবসায়ীদের অংশীদারদের থেকে দূরে থাকা উচিত, কারণ বিবাদের আশঙ্কা রয়েছে।
মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
পরিবার অথবা নিকট আত্মীয়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কোনো বন্ধুর বিষয়ে খারাপ খবর পেতে পারেন। সন্তানকে নিয়ে জরুরি কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। প্রেমে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর কাছ থেকে খুব ভালো উপহার পেতে পারেন।
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বিবাহিত জীবন কিছুটা বিবাদের মধ্য দিয়ে শুরু হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসা সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন, যা আপনাকে বিচলিত করতে পারে। কোনো বন্ধু প্রেমের প্রস্তাব দিতে পারে। বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবেন, তবে এতে খরচ কিছুটা বাড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসায় সম্পদের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। অংশীদারি ব্যবসায় লাভের পরিমাণ বেশি হবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। বড়দের সম্মান করা প্রয়োজন। পারিবারিক সুখ বজায় রাখতে পারবেন, তবে তার জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে।