রাজধানীর উত্তরার একটি আবাসিক এলাকা থেকে গভীর রাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ওই নির্দিষ্ট বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মুক্তকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।