ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই আদেশ প্রদান করেন। আদালতের এই আদেশের ফলে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।