ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এই আদেশ প্রদান করেন।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। পরবর্তীতে আদালতে উক্ত রিটের পক্ষে তিনি নিজেই শুনানিতে অংশ নেন এবং যুক্তি উপস্থাপন করেন।
আদালতের আদেশের পর আইনজীবী কামরুন নাহার মাহমুদ মুক্তকণ্ঠকে জানান, "ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন উচ্চ আদালত।"