আগামী বৃহস্পতিবার আন্তর্জাতিক পুরুষ দিবস (ইন্টারন্যাশনাল মেনস ডে)। এই বিশেষ দিনটি উদযাপন করতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ফুড চেইন ‘পিৎজা হাট’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাবা, ভাই, ছেলে, স্বামী কিংবা বন্ধু—যেকোনো পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে পিৎজা হাটে গেলে নির্ধারিত শর্তসাপেক্ষে ওই পুরুষ সঙ্গী পাবেন একটি ‘ফ্রি মিল’।
এই বিশেষ কমপ্লিমেন্টারি মিলের ভেতরে থাকছে একটি ‘পারসোনাল প্যান আলটিমেট হট চিকেন পিৎজা’, দুটি ‘গার্লিক ব্রেড উইথ চিজ’ এবং এক গ্লাস ‘পেপসি’।
দেশের যেকোনো পিৎজা হাট আউটলেটে এই অফারটি উপভোগ করা যাবে। অফারটি পেতে হলে মেনু থেকে যেকোনো পিৎজা অথবা অন্য কোনো মুখরোচক খাবার অর্ডার করতে হবে, যার সাথে পুরুষ সঙ্গীর জন্য এই ফ্রি মিলটি দেওয়া হবে। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে যে, শুধুমাত্র পানীয় অর্ডার করলে এই অফারটি প্রযোজ্য হবে না; অবশ্যই খাবারের অর্ডার থাকতে হবে এবং সাথে একজন পুরুষ সঙ্গী থাকতে হবে।