ভবন নির্মাণে বৃষ্টি এবং ভূগর্ভস্থ পানির কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী ক্ষতি রোধ করতে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড শাহ্ সিমেন্ট বাজারে নিয়ে এসেছে বিশেষ প্রযুক্তির ‘ওয়াটার শিল্ড’ সিমেন্ট। হাইড্রোফোবিক উপাদান এবং অ্যাকুয়া সিল টেকনোলজিসমৃদ্ধ এই সিমেন্টটি ভবনে ড্যাম্প ধরা বা রডে মরিচা পড়ার মতো সমস্যাগুলো ঘটার আগেই পানির ক্ষতিকর প্রভাব ঠেকাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

সাধারণত যেকোনো নির্মাণকাজে পানির প্রয়োজনীয়তা অপরিসীম। তবে ভবনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সেই পানিই যখন ফাউন্ডেশন, দেয়াল কিংবা ছাদে প্রবেশ করে, তখন তা কাঠামোর ভেতরে ঢুকে ধীরে ধীরে পুরো ভবনকে দুর্বল করে দেয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যখন এই ক্ষতিগুলো দৃশ্যমান হয়, তখনই মানুষ সমাধানের পথ খোঁজে। এই বাস্তবতাকে মাথায় রেখেই নির্মাণের শুরুতেই সুরক্ষার নিশ্চয়তা দিতে শাহ্ সিমেন্ট নিয়ে এসেছে তাদের এই ‘ওয়াটার শিল্ড’।

এই বিশেষ সিমেন্টের কার্যকারিতার পেছনে কাজ করছে দুটি প্রধান উপাদান ও উন্নত প্রযুক্তি। প্রথমটি হলো ‘হাইড্রোফোবিক’ উপাদান, যা পানির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধী ঢাল হিসেবে কাজ করে। এর বিশেষ গুণের কারণে এই সিমেন্ট ব্যবহার করার সময় আলাদা করে কোনো কেমিক্যাল মেশানোর প্রয়োজন পড়ে না।

এর পাশাপাশি এতে ব্যবহৃত হয়েছে অ্যাকুয়া সিল টেকনোলজি। এই প্রযুক্তি কংক্রিটের অভ্যন্তরে ন্যানো-বন্ড তৈরি করে, যা মাইক্রো-ক্র্যাক এবং অত্যন্ত সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দেয়। ফলে ওয়াটার শিল্ড স্থাপনায় ব্যবহার করার অর্থ হলো ড্যাম্প ধরার আগেই সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা।

গত ২০ বছরেরও বেশি সময় ধরে শাহ্ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের সিমেন্ট বাজারে একটি শীর্ষস্থানীয় ও নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। নতুন এই ‘ওয়াটার শিল্ড’ সিমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও তাদের গুণগত মান এবং গ্রাহকদের প্রতি নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল।

আগ্রহীরা শাহ্ সিমেন্টের ওয়াটার শিল্ড মাইক্রোসাইটে গিয়ে এই সিমেন্টের কার্যকারিতার ডেমো এবং ব্যবহারের সঠিক মিশ্রণ পদ্ধতির ভিডিও দেখতে পারবেন।