মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হিসেবে নির্বাচিত হয়েছেন। এই গৌরবময় অর্জনের ফলে তিনি আগামী ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেছেন।

চলতি বছর মিস ইউনিভার্সের ৭৫তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের এই বিশেষ আয়োজনটি ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা ইতিমধ্যেই পুয়ের্তো রিকোতে পৌঁছে গেছেন। সামিরা খান মাহিও আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হবেন।