ক্যারিবীয় দ্বীপপুঞ্জ পুয়ের্তো রিকোতে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হিসেবে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। দেশের মাটিতে অনুষ্ঠিত ক্রাউন সেরিমনি থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত গত ১০ দিনে মাহিকে বিভিন্ন শেডের গোলাপি পোশাকে দেখা গেছে। হালকা গোলাপি থেকে শুরু করে শকিং পিঙ্ক—রঙের বৈচিত্র্যময় এই সাজে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। এখানে সামিরা খান মাহির গোলাপি সাজের ৮টি ভিন্ন লুকের ১০টি বিশেষ ছবি তুলে ধরা হলো।