রাজধানীর বারিধারা এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বারিধারার ৭ নম্বর রোডের জে ব্লক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।