বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন হিসেবে পরিচিত মিস ইন্টারন্যাশনাল। ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের লং বিচে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছিল। তবে এর মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে জাপানভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাসোসিয়েশন (আইসিএ)।
১৯৬৮ সাল থেকে এই আন্তর্জাতিক আসরটি প্রায় নিয়মিতভাবেই জাপানে অনুষ্ঠিত হয়ে আসছে। যদিও সময়ের ব্যবধানে কয়েকবার চীনের মাটিতেও মিস ইন্টারন্যাশনালের আসর বসেছিল। এবারের প্রতিযোগিতার আয়োজনটিও জাপানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন মডেল সাজরিয়া তাবাসসুম প্রমা।