বাগেরহাটে অবস্থিত হযরত খান জাহান আলী (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচিগুলো সম্পন্ন করার পর তিনি বাগেরহাটে এই মাজারে গমন করেন।
মাজারে পৌঁছে প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধাভরে জিয়ারত সম্পন্ন করেন। এসময় তিনি দীর্ঘক্ষণ দোয়া ও মোনাজাতে মগ্ন ছিলেন এবং সকলের কল্যাণে প্রার্থনা করেন।
এর আগে ওইদিন সকালে প্রধানমন্ত্রী মোংলায় এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। এই কার্যক্রমের পর তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দিনের পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।