ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তাঁর বিরুদ্ধে এই মামলা দায়েরের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরোয়ানা জারির ঠিক এক দিন পর আজ বৃহস্পতিবার আদালত তাঁকে জামিন প্রদান করেন।
আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত হন পরীমনি। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে আদালতের সামনে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের জন্য আবেদন দাখিল করেন। আবেদনটির ওপর শুনানির পর আদালত পরীমনিকে ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন।