মুক্তকণ্ঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এক বিশেষ কর্মী সম্মেলনে বছরের সেরা কর্মীদের পুরস্কৃত করা হয়েছে। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই বর্ণাঢ্য সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্পাদকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থেকে সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।

রিপোর্টিং বিভাগের হয়ে এবার সেরা কর্মীর পুরস্কার অর্জন করেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন। অন্যদিকে, সেরা নবীন কর্মীর পুরস্কারটি পেয়েছেন নিজস্ব প্রতিবেদক সৈয়দ রিফাত মোসলেম।

সমন্বিত বার্তা বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন সহকারী বার্তা সম্পাদক মো. আবু হুরাইরাহ। বিশাল বাংলা বিভাগের হয়ে পুরস্কৃত হয়েছেন জ্যেষ্ঠ সহসম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং ইংরেজি ওয়েব বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন সহসম্পাদক নওরিন আহমেদ।

ডিজিটাল বিজনেস বিভাগে এ বছর সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন ডিজিটাল বিজনেস কনটেন্টের প্রধান খায়রুল আলম। একই সাথে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নর্মদা দাশ মিথুন এবং আর্টস অ্যান্ড গ্রাফিকস বিভাগের গ্রাফিক ডিজাইনার মো. মাইদুল ইসলাম পুরস্কৃত হয়েছেন।

আলোকচিত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন নিজস্ব ফটোসাংবাদিক মো. তানভীর আহাম্মেদ। ভিডিও বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন কনটেন্ট ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ মো. সাকিল আহমেদ। তথ্যপ্রযুক্তি বিভাগের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস ম্যানেজার মামুনুর রহমান খাঁন, অর্থ ও হিসাব বিভাগের অ্যাকাউন্টস রিসিভেবল উপব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন এবং হালফ্যাশনের জুনিয়র কনটেন্ট ক্রিয়েটর কানিজ ফাতেমা তাদের নিজ নিজ বিভাগে পুরস্কার লাভ করেন।

জেলা প্রতিনিধিদের মধ্যে এবার সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন কক্সবাজার জেলার নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস রানা এবং সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন।

ব্যক্তিগত পুরস্কারের পাশাপাশি এবার সেরা বিভাগের পুরস্কারটি অর্জন করেছে রিপোর্টিং বিভাগ।

বিভাগভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সমন্বিত ডেস্ক। দ্বিতীয় হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ এবং তৃতীয় স্থান পেয়েছে মানবসম্পদ বিভাগ।

সহকর্মীদের মধ্যে আয়োজিত ‘নিজের লেখা প্রতিযোগিতা’য় সাংবাদিকতা বিভাগের প্রথম স্থানটি পেয়েছেন ভিডিও বিভাগের এক্সিকিউটিভ প্রোডিউসার মোহাম্মদ ইব্রাহীম আশিক। দ্বিতীয় হয়েছেন সমন্বিত বার্তা বিভাগের উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান। যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন রিপোর্টিং বিভাগের বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন এবং সমন্বিত বার্তা বিভাগের জ্যেষ্ঠ সহসম্পাদক সাইফুল ইসলাম।

একই প্রতিযোগিতায় সাংবাদিকতাবহির্ভূত বিভাগ (জেনারেল ও ব্যবসায়) থেকে প্রথম হয়েছেন তথ্যপ্রযুক্তি বিভাগের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. আবিদুর রহমান। দ্বিতীয় হয়েছেন অনলাইন গ্রাফিকস সেকশনের অনলাইন গ্রাফিক ডিজাইনার মো. মাহাফুজার রহমান এবং তৃতীয় হয়েছেন তথ্যপ্রযুক্তি বিভাগের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনস ম্যানেজার মামুনুর রহমান খাঁন।

এছাড়া ‘মুক্তকণ্ঠকে কতটা জানি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্ট বিভাগের নির্বাহী মো. আবু তাহের। দ্বিতীয় হয়েছেন হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম এবং তৃতীয় হয়েছেন প্রথমা ডটকমের গ্রাফিক ডিজাইনার মো. আল-মামুন।