রাজধানী ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ আয়োজন করেছে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এই মেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি তাদের গভীর আগ্রহ, জটিল সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের দৃঢ় প্রত্যয় ফুটিয়ে তোলে।
মেলাটিকে প্রাণবন্ত ও সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিভাবক, শিক্ষক এবং বিদ্যালয়-সম্পৃক্ত ব্যক্তিবর্গ। তাদের সক্রিয় অংশগ্রহণ এবং মূল্যবান পরামর্শ শিক্ষার্থীদের উৎসাহিত করেছে। বিশেষ করে, বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিট বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিশেষ প্রকল্প নিয়ে এই মেলায় অংশ নেয়। তাদের এই অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতকরণ, সৃজনশীলতার প্রসার এবং প্রতিটি শিক্ষার্থীর ব্যক্তিগত সক্ষমতা বিকাশের গুরুত্বকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।
অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্প এবং তাদের কঠোর প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ গবেষণায় তাদের উৎসাহিত করেন। এই আয়োজনের মাধ্যমে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হাতে-কলমে শিক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে নিজেদের দীর্ঘমেয়াদী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।