সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গত ২৪ অক্টোবর রোনান সুলিভানকে অন্তর্ভুক্ত করে ২৮ জনের একটি প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল জাতীয় দল। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন রোনান সুলিভান।
জাতীয় দল সংশ্লিষ্ট একটি বিশ্বস্ত সূত্র আজ মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে। রোনানের এই অনুপস্থিতি দলের জন্য একটি বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
বিস্তারিত আসছে।