দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আজ রোববার (১ নভেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইট www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.bd-এর মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতি বছর ষষ্ঠ শ্রেণি পাসের পর বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য এই প্রতিযোগিতামূলক লড়াইয়ে অংশ নেয়।

ক্যাডেট কলেজে ভর্তির প্রক্রিয়াটি মূলত তিনটি স্তরে বিভক্ত—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক ধাপ হলো লিখিত পরীক্ষা। ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার মোট নম্বর ১০০ কমিয়ে ২০০ করা হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ফিরছে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে পরিচালিত এই কলেজগুলো সম্পূর্ণ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের বিশেষ প্রশিক্ষণ এবং প্রাথমিক সামরিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে দেশে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টি মিলিয়ে মোট ১২টি ক্যাডেট কলেজ চালু রয়েছে।

আবেদনের জন্য শিক্ষার্থীকে অবশ্যই ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থী এবং তাঁর বাবা-মা—উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়সসীমার ক্ষেত্রে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীর সর্বোচ্চ বয়স ১৩ বছর ছয় মাস হতে পারবে। এছাড়া প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে।

আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়া মানেই ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্নের অর্ধেক পথ পাড়ি দেওয়া। এবার অর্থাৎ ২০২৭ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে। নতুন সিলেবাস আগেই প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বর কমেছে নতুন সিলেবাসে। লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। দীর্ঘদিন পর আবার ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ফিরছে ক্যাডেটের ভর্তি পরীক্ষা।

নতুন নির্ধারিত সিলেবাস অনুযায়ী, ইংরেজি বিষয়ে ৬৫, গণিতে ৭০ এবং বাংলা বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ নম্বর। সব মিলিয়ে পরীক্ষা হবে মোট ২০০ নম্বরে। শিক্ষার্থীরা বাংলা অথবা ইংরেজি—যেকোনো একটি মাধ্যমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাঁদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় এবং স্থান পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সব মিলিয়ে চূড়ান্ত মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

আগ্রহী শিক্ষার্থীরা ক্যাডেট কলেজের ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। প্রথমে নিবন্ধন করে ব্যবহারকারীর পরিচিতি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এরপর লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আপলোড করতে হবে।

আবেদন ফি হিসেবে ২ হাজার ৫০০ টাকা নির্ধারিত হয়েছে। এই ফি বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ, এসএসএল কমার্জ, নগদ ও রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তির সকল নির্দেশনা সতর্কতার সাথে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

*বিস্তারিত তথ্য ও পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি পাওয়া যাবে ক্যাডেট কলেজের ওয়েবসাইটে।