মিরপুর টেস্টের প্রথম দিনে দুই উইকেট হারিয়েও শতরানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। জোমেল ওয়ারিকানের করা ৩২তম ওভারের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে দলের শতরান পূর্ণ করেন সাদমান ইসলাম। এই ওভার থেকে আসে ৪ রান।

৩২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৩ রান। ৮৯ বলে ৫ চারে ৪৬ রান নিয়ে অর্ধশতকের অপেক্ষায় সাদমান। অন্য প্রান্তে ২৯ বলে ১৮ রান করে তাঁকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৩৫ রান।