মুরগির মাংস ১ কেজি

আদা ২ ইঞ্চি ১ টুকরা

রসুন ১টা আস্ত

পেঁয়াজ ৫–৬টা

কাঁচা মরিচ ৪–৫টা

তরল দুধ ১ লিটার

ধনে গুঁড়া ১ চা-চামচ

জিরা গুঁড়া ১ চা-চামচ

লবণ পরিমাণমতো

আস্ত গরমমসলা (তেজপাতা, সাদা গোলমরিচ, এলাচি, দারুচিনি) প্রতিটা ৩–৪টি করে

লবণ স্বাদমতো

রান্নার তেল আধা কাপ

গরমমসলার গুঁড়া ১ চা-চামচ।

মুরগির মাংস কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।

আস্ত পেঁয়াজ, আদা-রসুন, কাঁচা মরিচ একত্রে আধা বাটা করে নিন।

এবার মাংসের সঙ্গে আধা বাটা উপকরণ, দুধ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আস্ত গরমমসলা দিয়ে মেরিনেট করুন ২ ঘণ্টা।

চুলায় পাতিল বসিয়ে তেল দিন। তাতে মেখে রাখা মুরগি দিয়ে উচ্চ তাপে ৫ মিনিট রান্না করুন।

এবার সিদ্ধ না হওয়া পর্যন্ত মধ্যম আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে নেড়ে দিন।

৩০ মিনিট পর মাখা মাখা হলে গরমমসলার গুঁড়া দিয়ে নামিয়ে নিন।