নড়াইলে বাজার তদারকি অভিযানের মাধ্যমে ওজনে কম পণ্য দেওয়া এবং বেকারির খাদ্যপণ্যে ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তিনটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অধিদপ্তরের এই অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। যার ফলে মাহমুদা বেকারিকে ২ হাজার টাকা, আল-আমিন বেকারিকে ২ হাজার টাকা এবং পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান জানান, “পুরাতন বাস টার্মিনাল এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে এই তিন বেকারিকে জরিমানা করা হয়।”