কমলার রস: আধা কাপ

তরল দুধ: ১ কাপ

চিনি: ১ কাপ (স্বাদমতো)

ঘি বা তেল: ৩ টেবিল চামচ

কমলার রাইন্ড (মিহি করা খোসা): আধা চা-চামচ

ময়দা: ২ কাপ

ডিম: ২টি

বেকিং পাউডার: ২ চা-চামচ

হুইপড ক্রিম: দেড় কাপ

কমলার টুকরা: সাজানোর জন্য

কমলার রস ও রাইন্ড চিনির সঙ্গে মিশিয়ে নিন।

ডিমের সঙ্গে দুধ দিন, হুইস্ক দিয়ে ভালোমতো নাড়ুন।

ময়দা ও বেকিং পাউডার অল্প অল্প করে মেশান।

ঘি অথবা তেল দিয়ে প্যান কেকের মিশ্রণ তৈরি করুন।

একটা প্যান গরম করে গোল চামচের এক চামচ মিশ্রণ প্যানে দিয়ে ২ মিনিট রাখুন।

এক পাশ হয়ে গেলে উল্টে দিন।

১ মিনিট পর কেক তুলে নিন।

এভাবে সব প্যান কেক তৈরি করুন।

প্যান কেকের ওপর ক্রিম লাগিয়ে আরেকটি প্যান কেকের ওপর দিন।

এভাবে কয়েকটা প্যান কেক স্তর করে কমলা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।