দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ তীব্র হওয়ার সাথে সাথে বাজারে ডাবের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় একটি ডাবের মূল্য এখন ২০০ টাকায় গিয়ে ঠেকেছে। পরিস্থিতি আরও ভয়াবহ কিছু হাসপাতালের সামনে, যেখানে রোগীর ভিড় বেশি, সেখানে ডাব বিক্রি হচ্ছে প্রায় ২৫০ টাকা করে। সাধারণ নাগরিকরা এমন অভাবনীয় মূল্যবৃদ্ধির সম্মুখীন হচ্ছেন, যাকে অভিহিত করা হচ্ছে 'ডাবফ্লেশন' হিসেবে। দেশবাসী এর আগে কখনো ডাবের এমন দাম দেখেনি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, দাম এভাবে বাড়তে থাকলে ডাব হয়ে যাবে সোনা বা ডায়মন্ডের মতো কোনো মূল্যবান মুদ্রা বা বস্তু। এমনকি এই ডাবফ্লেশনের প্রভাবে দৈনন্দিন লেনদেনও হতে পারে ডাবের মাধ্যমে। এই বিশেষ প্রতিবেদনটি লিখেছেন শশী হিমু এবং চিত্রায়িত করেছেন প্রভা পুচ্চি।