জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে যাত্রীবাহী পরিবহনে। এরই ধারাবাহিকতায় দূরপাল্লা ও রাজধানীসহ শহরের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে বিআরটিএ-র (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি)।

বিআরটিএ সূত্র জানিয়েছে, এই বাড়তি ভাড়াহার শুধুমাত্র ডিজেলচালিত সাধারণ বাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সরকার শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া নির্ধারণ করে না। একইভাবে, ট্রাক, কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী অন্য যানবাহনের ভাড়াও সরকার ঠিক করে দেয় না। ফলে পণ্যবাহী যানবাহন এবং এসি বাসের ক্ষেত্রে এই বাড়তি ভাড়াহার কার্যকর হবে না।