সম্প্রতি পবিত্র মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছে ঢাকা। সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে এই বিষয়ে কথা বলা হয়েছে।

আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলী) মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা আজ বিকেলে এই প্রতিবেদকের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, পবিত্র মক্কায় মসজিদ এলাকায় অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই সংবাদের পর বিষয়টি খতিয়ে দেখতে এবং বিস্তারিত জানতে সৌদি দূতাবাসে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিস্তারিত আসছে ……