সিলেটের জৈন্তাপুরে অবস্থিত বড়গাঙ একসময় তার স্বচ্ছ পানির স্রোত এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সবার কাছে পরিচিত ছিল। তবে বর্তমানে সেই চিরচেনা রূপটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বর্ষা মৌসুম শেষ হওয়ার পর নদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যার ফলে নদীর তলদেশের অনেক জায়গায় বালুচর জেগে উঠেছে।

এই সুযোগে বর্তমানে বড়গাঙে ব্যাপক হারে বালু উত্তোলনের কাজ চলছে। নদের বুকে এখন সারিবদ্ধভাবে পড়ে আছে বালুবাহী নৌকা এবং নদীর তীরে জমেছে বালুর বিশাল স্তূপ। স্থানীয়দের অভিযোগ, এই অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের ফলে নদের পাড়গুলো ভেঙে পড়ছে। পানির প্রবাহ কমে আসা এবং নির্বিচারে বালু উত্তোলনের ফলে বড়গাঙের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বদলে যাচ্ছে এর দীর্ঘদিনের পরিচিত রূপ।