এশিয়ান গেমসের টি-টোয়েন্টি আসরে জাতীয় দলের জার্সিতে প্রথমবার দেখা গিয়েছিল আলিস আল ইসলামকে। সেই অভিষেকের পর এবার সীমিত ওভারের ক্রিকেটে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই রহস্য স্পিনার। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে এবং এই দলে জায়গা করে নিয়েছেন আলিস।

আজ প্রকাশিত ১৬ সদস্যের এই দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস। রহস্যময় স্পিন বোলিংয়ের দক্ষতা বিবেচনায় এই গুরুত্বপূর্ণ সিরিজে আলিস আল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিস্তারিত আসছে..।

বাংলাদেশ ওয়ানডে দল: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।