বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাজম আলী খান।

আজ শুক্রবার রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার হলরুমে সংগঠনটির ৩৯তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়। দেশের বিভিন্ন ট্যাক্সেস বারের আইনজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে গঠিত এই কার্যনির্বাহী কমিটিতে মোট সদস্য সংখ্যা ৩১ জন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মো. আবু নাসের মজুমদার অতিরিক্ত মহাসচিব (অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল) এবং নুরুল্লাহ ভূঁইয়া বেলাল কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নির্বাচিত হয়েছেন।

আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় থেকে মোট ১১ জন সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন— সৈয়দ আবদুন নূর (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. মুসা (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. শামসুর রহমান খান (ঢাকা বিভাগ), মোস্তফা কামাল মনসুর (চট্টগ্রাম বিভাগ), খান মনিরুজ্জামান (খুলনা বিভাগ), মো. মুনতাসির মামুন (রাজশাহী বিভাগ), এস এম এনায়েত করিম (বরিশাল বিভাগ), আবুল ফজল (সিলেট বিভাগ), হোসেইন আহমেদ শাহজাহান (কুমিল্লা বিভাগ), মোহাম্মদ রুহুল আমিন (ময়মনসিংহ বিভাগ) ও কাজী মোস্তাফিজুর রহমান (রংপুর বিভাগ)।

একইভাবে বিভিন্ন অঞ্চল ও বিভাগ থেকে ১১ জন উপমহাসচিব (ডেপুটি সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন। তাঁদের তালিকায় রয়েছেন এ টি এম রাশেদ বাবু (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. ইমাম উদ্দিন (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. জাহাঙ্গীর আলম খান (ঢাকা বিভাগ), মো. সারওয়ার আলম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ), মো. আমিনুর রহমান (খুলনা বিভাগ), আমিরুল হাসান রতন (রাজশাহী বিভাগ), রাজিউল কবির (বরিশাল বিভাগ), মো. মিজানুর রহমান মিঠু (সিলেট বিভাগ), মো. আবুল হাসেম রতন (কুমিল্লা বিভাগ), রাকিবুল আহসান (ময়মনসিংহ বিভাগ) ও মজমুল হোসেন প্রামাণিক (রংপুর বিভাগ)।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সোলায়মান। আইন সহায়তা ও সমাজকল্যাণ (লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার) সম্পাদক হয়েছেন আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জামালউদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সারা দেশে কর আইনজীবীর সংখ্যা ৪২ হাজারের বেশি। সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে নতুন কমিটিতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাটসহ বিভিন্ন ট্যাক্সেস বারের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।

দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে রমিজউদ্দিন আহমেদ বলেন, ‘আমাকে পুনরায় দ্বিতীয় মেয়াদের জন্য বিটিএলএর প্রেসিডেন্ট নির্বাচিত করায় দেশের সব সম্মানিত ট্যাক্স লইয়ার্সের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই...দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সম্মানিত সব সদস্যের সহযোগিতা চাই।’