চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এই লক্ষ্যে দুই পক্ষের মধ্যে ১৫ বছর মেয়াদী একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এই চুক্তিটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিম উপস্থিত ছিলেন।
চুক্তির শর্ত অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড এই প্রকল্পের জন্য ৬০০ কোটি টাকা অগ্রিম ফি প্রদান করবে এবং ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। তবে টার্মিনালটির সম্পূর্ণ মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছেই সংরক্ষিত থাকবে। এছাড়া, কনটেইনার হ্যান্ডলিং থেকে অর্জিত আয়ের ৬৭ শতাংশ বন্দর কর্তৃপক্ষ পাবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।