আসন্ন ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের বিশেষ অনুশীলনী প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 'শতকরা'র ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই শূন্যস্থান পূরণগুলো, যা শিক্ষার্থীদের মৌলিক ধারণা পরিষ্কার করতে সাহায্য করবে। বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকার সিনিয়র শিক্ষক মো. ফারুক হোসেন এই প্রশ্ন ও উত্তরমালাটি প্রস্তুত করেছেন।
নিচে শিক্ষার্থীদের অনুশীলনের জন্য প্রশ্নগুলো দেওয়া হলো:
"১. বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে হয়।"
"২. শতকরা এমন একটি ভগ্নাংশ, যার হর ।"
"৩. ৭০০ টাকার ৬% হারে ৩ বছরের মুনাফা টাকা।"
"৪. ১০০ টাকার ১ বছরের যে মুনাফাকে মুনাফার হার বলে।"
"৫. ২৫৮ গ্রাম ১ কেজির %।"
"৬. বার্ষিক ৭% মুনাফায় ৫৭৫০ টাকার ৪ বছরের মুনাফা টাকা।"
"৭. একটি এলাকায় ৮২০০ জনের মধ্যে ৩৫২৬ জন নারী হলে শতাংশ নারী।বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা"
"৮. ২৫০ টাকার ১৬% হলো টাকা।"
"৯. একটি বনে হরিণের সংখ্যা ২৪% বেড়ে গেলে, বনে হরিণের সংখ্যা আগের চেয়ে গুণ বেড়ে গেছে।"
"১০. ১০০ টাকার ১ বছরের যে মুনাফা হয়, তাকে বলে।"
"১১. বিনিয়োগকৃত টাকাকে বলা হয় ।"
"১২. শতকরার মান ।"
"১৩. শতকরাকে ও বলা হয়।"
"১৪. ১০০% বলতে —বোঝায়।"
"১৫. ১৬ জন লোক হলো জন লোকের ৩২%।"
"১৬. সরল মুনাফা এর ওপর হিসাব করা হয়।"
"১৭. টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বলে।"
"১৮. বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ।"
"১৯. ক্রয়মূল্য - বিক্রয়মূল্য = ।"
"২০. ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে হয়।"
"২১. ৮০ টাকায় ৪ টাকা লাভ হলে শতকরা লাভ ।"
"২২. শতকরা প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।"
"২৩. এর অর্থ ১০০ টাকার ১ বছরের মুনাফা ১২ টাকা।"
"২৪. একটি পণ্য ২০০ টাকায় কিনে ৮% লাভ করতে চাইলে টাকায় বিক্রি করতে হবে।"
"২৫. ৯% কে দশমিকে প্রকাশ করলে হবে।"
"২৬. ২৫ লিটার ৫০ লিটারের %।"
"২৭. ১০০% এর অর্থ ।"
"২৮. ২৫% লাভ করতে ২৪০ টাকার শার্ট টাকায় বিক্রয় করতে হবে।"
"২৯. ৮০ টাকার বই ১০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ হয়।"
"৩০. ০.৫ কে শতকরায় প্রকাশ করলে ।"
"৩১. ৬০ টাকার ২৫% = টাকা।"
"৩২. ১৫ টাকা ৬০ টাকার শতকরা ।"
শিক্ষার্থীদের যাচাই করার সুবিধার্থে নিচে সঠিক উত্তরগুলো প্রদান করা হলো:
১. ক্ষতি, ২. ১০০, ৩. ১২৬, ৪. বার্ষিক, ৫. ২৫, ৬. ১৬১০, ৭. ৪৩, ৮. ৪০, ৯. ০, ১০. মুনাফার হার, ১১. আসল, ১২. ১/১০০, ১৩. শতাংশ, ১৪. ১, ১৫. ১০০, ১৬. আসলের, ১৭. ১০০, ১৮. লাভ, ১৯. ক্ষতি, ২০. লাভ, ২১. ৫%, ২২. %, ২৩. ১২%, ২৪. ২১৬, ২৫. ০.০৯, ২৬. ৫০, ২৭. ১, ২৮. ৩০০, ২৯. ২৫%, ৩০. ৫০%, ৩১. ১৫, ৩২. ২৫%।