দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘সেভয় গ্যালারি’ তাদের ব্যবসার পরিধি আরও বিস্তৃত করেছে। একই দিনে রাজধানী ঢাকার উত্তরা এবং পর্যটন নগরী কক্সবাজারে দুটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার (২ অক্টোবর) এই নতুন শাখা দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউতে অবস্থিত ট্রপিক্যাল দিলারা টাওয়ারে একটি এবং কক্সবাজারের ডলফিন পয়েন্ট মোড়ে হোটেল গ্র্যান্ড প্যাসিফিকে অন্য আউটলেটটি উদ্বোধন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই আউটলেটগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন গ্রাহকরা শুধু সুস্বাদু ডেজার্ট উপভোগ করাই নয়, পরিবার ও বন্ধুদের সঙ্গে মনোরম পরিবেশে চমৎকার মুহূর্ত কাটানোর জন্য আউটলেটগুলোর আবহ তৈরি করা হয়েছে।

উল্লেখ্য যে, সেভয় গ্যালারির প্রথম আউটলেটটি ছিল ঢাকার বনানীতে। বর্তমানে এই তিনটি আউটলেটেই নিজস্ব দক্ষ শেফদের তত্ত্বাবধানে তৈরি বিভিন্ন ধরনের ডেজার্ট, সিগনেচার মিল্কশেক এবং বিশেষ আইটেম পাওয়া যাচ্ছে। পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন চমক হিসেবে দুটি নতুন ভেরিয়েন্টের আইসক্রিম স্কুপ এবং আটটি নতুন ধরনের মিল্কশেক সেভয় গ্যালারির মেনুতে যুক্ত করা হয়েছে।