কুষ্টিয়ায় এক বিশেষ অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজসহ সাকিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত শনিবার (৩ অক্টোবর) রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার হরিপুর ব্রিজের নিকট থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব ওই এলাকার ওয়াজ শেখের ছেলে বলে জানা গেছে।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল হাটশ হরিপুরের ব্রিজ এলাকায় অভিযান চালায়। সেই অভিযান চলাকালীন সাকিবকে আটক করা হয় এবং তল্লাশির সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”