মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

গত বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, সরকারি কাজে বাধা প্রদান করেন এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই মামলায় গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করে ডিবি।