প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বুধবার (১ অক্টোবর) বোর্ডের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী দ্রুত একটি এডহক কমিটি গঠন করতে হবে। নতুন করে গঠিত এই কমিটিতে সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা বাধ্যতামূলক।

এছাড়াও, স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনজনের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এসব কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে হবে।