বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো প্যারোলে মুক্তি পেয়ে নিজ মায়ের জানাজায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে তার মাতা খাদিজা খাতুনের (৬৩) জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়।

এর আগে, বৃহস্পতিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা খাতুনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন কার্যক্রম শেষে মাশরাফি হিরোকে পুনরায় সিরাজগঞ্জ জেলা কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, মায়ের মৃত্যুর কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সিরাজগঞ্জ কারাগার থেকে আওয়ামী লীগ নেতা মাশরাফি হিরোকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। মায়ের জানাজা শেষে ফের তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

গত বছরের ২৩ মে ঢাকার গুলিস্তান এলাকা থেকে মাশরাফি হিরোকে গ্রেপ্তার করা হয়।