উত্তরার সেক্টর-৯-এ ১২ নম্বর সড়কে অবস্থিত র‍্যানকন রিয়েল এস্টেটের আধুনিক আবাসন প্রকল্প ‘মৃণ্ময়’। ইট-পাথরের শহরেও যে সবুজের ছোঁয়া এবং প্রশান্ত পরিবেশ পাওয়া সম্ভব, সেই ধারণা থেকেই এই প্রকল্পটি সাজানো হয়েছে। এখানে আধুনিক স্থাপত্যশিল্প প্রকৃতির বিরোধী নয়, বরং তার সহযোগী হিসেবে কাজ করছে। প্রতিটি অংশ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দৈনন্দিন জীবন সহজ ও সুন্দর হয় এবং আলো-বাতাস ও সবুজ ঘরের নিত্যসঙ্গী হয়ে ওঠে।

ভবনের বাইরের দিকটি টেক্সচার্ড ফেয়ার-ফেস কংক্রিট এবং কাচ দিয়ে সাজানো। বারান্দা বেয়ে নেমে আসা গাছপালা এবং ছাদজুড়ে সাজানো বাগানের মাধ্যমে প্রকৃতি ভবনের নকশার সঙ্গে মিশে গেছে। ভবনে প্রবেশের মুখে হোটেলমানের লাউঞ্জ রয়েছে, যা বাইরের ব্যস্ততা থেকে সরে এসে ঘরের প্রশান্তিতে পৌঁছাতে সাহায্য করে। স্বাস্থ্যসচেতনতার কথা বিবেচনা করে এখানে ফিটনেস সেন্টারও ব্যবস্থা করা হয়েছে।

আট তলা বিশিষ্ট ‘জি+৮’ কাঠামোর এই ভবনে অ্যাপার্টমেন্টের আয়তন প্রায় ১ হাজার ৭৫৪ থেকে ১ হাজার ৮৪১ বর্গফুট। র‍্যানকন রিয়েল এস্টেটের বিশ্বাস, একটি প্রকল্প শুধু দালান তোলা নয়, বরং এটি একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী জীবনযাত্রার প্রতিশ্রুতি। রুচিশীল ডিজাইন, দৈনন্দিন জীবনে স্থাপত্যের কার্যকারিতা এবং গ্রাহকের চাহিদার মেলবন্ধনেই ‘মৃণ্ময়’ এবং র‍্যানকন রিয়েল এস্টেটের অন্যান্য প্রকল্পগুলো হয়ে উঠছে স্বপ্নের ঠিকানা।