দেশের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শনে এসেছেন আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও আবাসন খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। গত শুক্রবার চার সদস্যের এই দল সরেজমিনে প্রকল্পটি ঘুরে দেখেন। রূপায়ণ গ্রুপ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিনিধিদলে ছিলেন থাইল্যান্ডের এফআইএবিসিআইয়ের সভাপতি সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্লেটন ওয়েড, এফআইএবিসিআইয়ের (থাইল্যান্ড, ফুকেট) সভাপতি সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেডের এমডি লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ।
প্রতিনিধিদলটির আগমনে স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধিদলের সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা, বিস্তৃত সবুজ ও উন্মুক্ত পরিসর এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধাগুলো পর্যবেক্ষণ করেন। তারা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত কমিউনিটি জীবনধারা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।
পরিদর্শনের পর প্রতিনিধিদলটি রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের প্রশংসা করে। তাদের মতে, পরিকল্পিত সবুজ পরিসর ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশের পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।