ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’-এর দল গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার চূড়ান্ত হওয়ার পর এবার ম্যানেজমেন্ট ড্রাফটে বেছে নেওয়া হয়েছে সহকারী কোচদের।

মঙ্গলবার অনুষ্ঠিত ড্রাফটে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুইজন করে সহকারী কোচ নিয়েছে। সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে দলে নিয়েছে ফরচুন। তাঁর সঙ্গে থাকছেন আব্দুল কাইয়ুম জুয়েল।

সেভেন রিংসের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন হান্নান সরকার ও হুমায়ুন কবির শাহিন। ওয়ালটনের দুই সহকারী কোচ তুষার ইমরান ও ডলার মাহমুদ।

ব্লু স্টার বেছে নিয়েছে সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদারকে। সিটিজেন ব্যাংকের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম।

একমির সহকারী কোচ হয়েছেন তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স।

এর আগে রোববার চূড়ান্ত হয়েছিল ছয় ফ্র্যাঞ্চাইজি এবং আইকন ক্রিকেটারদের নাম। নতুন এই প্রতিযোগিতায় প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি, তিন সংস্করণই একই ফ্র্যাঞ্চাইজি কাঠামোর অধীনে অনুষ্ঠিত হবে।

বিসিবি এই নতুন প্রতিযোগিতার নাম দিয়েছে ‘ডমেস্টিক থ্রি’। একই স্কোয়াডকে তিন সংস্করণেই ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

একনজরে সহকারী কোচ

ব্লু স্টার: সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, আশিক মজুমদার

ওয়ালটন: তুষার ইমরান, ডলার মাহমুদ

সিটিজেন ব্যাংক: নাজমুল হোসেন, মোহাম্মদ সেলিম

একমি: তারেক আজিজ খান, ফয়সাল হোসেন ডিকেন্স

ফরচুন: মোহাম্মদ আশরাফুল, আব্দুল কাইয়ুম জুয়েল

সেভেন রিংস: হান্নান সরকার, হুমায়ুন কবির শাহিন