ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট বা জেলা প্রশাসক আদালতের ভবনের সামনে থেকে পুলিশ দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী নিশান হোসেন জানান, তিনি ওই ভবনের সামনের অস্থায়ী ফলের দোকান খোলার সময় ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ দুটি বস্তু দেখতে পান। পরপর তিনি স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তু দুটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকার বলেন, "ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্য কে বা কারা এগুলো রেখে গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"